
ওয়াটার ট্রান্সপোর্ট সেলের আধিপত্য এবার খর্ব হতে চলেছে। তাদের মনোপলি বানিজ্যের বিরুদ্ধে গড়ে ওঠা অভ্যন্তরীণ জাহাজ মালিকদের সংগঠন ইংল্যান্ড ভেসেল ওনার্স এসোসিয়েশন চট্টগ্রাম (IVOAC) তাদের কার্যক্রম শুরু করেছে। নতুন এই সংগঠনের শুরুতেই আজকের বাথিং লিস্টে ৬৭টি জাহাজ অন্তর্ভুক্ত হয়। আজকের বরাদ্দ সভায় এগারটি মাদার ভেসেল চাহিদার অনুকূলে ৪৫টি জাহাজ বরাদ্দ দেওয়া হয়। আজকের বরাদ্দ সভায় উপস্থিত ছিলেন ইংল্যান্ড ভেসেল ওনার্স এসোসিয়েশন চট্টগ্রাম (IVOAC)এর প্রধান উপদেষ্টা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ. জ.ম নাছির উদ্দিন। এখন পর্যন্ত আইভোয়াক চট্টগ্রাম ১৫ নম্বর সিরিয়াল অফিসে আরও ৬২টি জাহাজ অন্তর্ভুক্ত রয়েছে।
Leave a Reply