স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ২০২৩ সালে ১৬ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে ভারত। ভিসা প্রক্রিয়া আরো সহজ করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার। আজ মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে সাক্ষাৎ করতে আসেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

ভিসা জটিলতা নিয়ে কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা আমাদের আগেই জানিয়েছিলেন তাদের স্টাফ-অফিসার কম, সেজন্য তারা অ্যাপয়েন্টমেন্টটা একটু দেরিতে দিচ্ছে। তারপরও ভারতীয় হাইকমিশনার জানিয়েছেন ২০২৩ সালে ১৬ লাখের বেশি লোককে তারা নতুন ভিসা দিয়েছে। একদিনে সর্বোচ্চ ৭ হাজার পর্যন্ত ভিসা দিয়েছে। বাংলাদেশের মানুষের বৈষয়িক সামর্থ্য বেড়েছে।
সে জন্য তারা অ্যাফোর্ড করতে পারে, বিদেশে যায়। কেউ ভারতে যায় বেড়াতে, কেউ যায় চিকিৎসা নিতে, কেউ যায় পড়াশোনা করতে। সব কিছু মিলিয়েই ২০২৩ সালে ১৬ লাখের বেশি মানুষকে ভিসা দিয়েছে। ভবিষ্যতে তারা এটাকে আরো সহজ করার কথা চিন্তা-ভাবনা করছে।
Leave a Reply