সহযোগী প্ল্যাটফরম তৈরি করার মাধ্যমে দক্ষিণ এশীয় অঞ্চলের অটোমোবাইল অ্যাসোসিয়েশন কম্পানিগুলোকে একত্র করতে কাজ করবে সাউথ এশিয়ান অটোমোবাইল ফোরাম (সাফ)। বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভারত এই অটোমোবাইল সেক্টরে সহযোগিতা করবে।

সম্প্রতি নয়াদিল্লির প্রগতি ময়দানে অনুষ্ঠিত ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এতে বামার জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আলী দ্বীনের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়।

বামার প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমাদ হোটেল ক্লারিজেস থেকে অনলাইনের মাধ্যমে সাফের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন। এ সময় তিনি সাফের সদস্য দেশ এবং দেশের বাইরে অটোমোবাইল ব্যবসার প্রচারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
সাফের উদ্বোধনী অনুষ্ঠানে বামার জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আলী দ্বীন, এসআইএএমের নির্বাহী পরিচালক ও অনুষ্ঠানের সভাপতি রাকেশ শর্মাকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান। এতে সাফের সদস্য দেশগুলোর ৫০ জনেরও বেশি অংশ নেন।
ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপোর মাধ্যমে ভবিষ্যতের যানবাহন, স্বয়ংচালিত উপাদানগুলোতে অত্যাধুনিক প্রযুক্তি, ইলেকট্রিক ভেহিকলের ব্যাটারি ও চার্জিং স্টেশন প্রযুক্তি, বিকল্প পাওয়ার ট্রেন, উদ্ভাবনী এবং বিঘ্নকারী প্রযুক্তির সমাধান খুঁজে বের করা হবে। এ ছাড়া ভারতের জন্য স্বয়ংচালিত যানবাহন শিল্পের ভবিষ্যেক সংহত করবে এবং প্রয়োজনীয় রূপান্তর করার জন্য অনেক সুযোগ উন্মোচন করবে।

ইলেকট্রিক ভেহিকল সম্পর্কে আরো জানতে এবং নির্মাতাদের সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে এজাতীয় শিল্প প্রতিষ্ঠার পথ প্রশস্ত করতেই বামা এই এক্সপোতে অংশ নেয়।
Leave a Reply