1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

ঘরে বসেই পাওয়া যাবে ড্রাইভিং লাইসেন্স : সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

এখন থেকে ঘরে বসে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের। তিনি বলেন, বুধবার থেকে যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন তারা ঘরে বসেই আবেদন করতে পারবেন। শুধুমাত্র পরীক্ষা দি‌তে আ‌বেদনকারী‌কে বিআরটিএতে যে‌তে হবে।
আজ মঙ্গলবার রাজধানীর বনানী‌তে বিআরটিএ সদর কার্যালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৯তম সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন। দুর্ঘটনা রো‌ধে মহাসড়কে মোটরসাই‌কেল চলাচল ব‌ন্ধে নজরদা‌রি থাক‌বে কিনা— প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, অতটা ক্লোজলি ম‌নিট‌রিং কর‌তে পারব না। বাস্তব ইমপ্লিমেন্টটা আমাদের দেখতে হবে। আগেই বলে রেখেছি জনবল নেই। তারপর আমাদের মনিটরিংয়ে চলছে। এটা চলমান আছে।
তিনি বলেন, ঢাকা-আরিচা, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল, ঢাকা- সিলেট এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অ‌টো‌রিকশা, ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চলাচল ব‌ন্ধে নি‌বিড় নজরদা‌রি করা হ‌বে। হাইকোর্টের নির্দেশনা আছে মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল করতে পারবে না। তাই আমরা এই পাঁচ মহাসড়ক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব।
জাতীয় মহাসড়‌কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধের প্রস্তাব অনু‌মোদন ক‌রে‌নি জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল। এ বিষয়ে কাউ‌ন্সিল সভাপতি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধ করার চেয়ে নিয়ন্ত্রণে বে‌শি গুরুত্ব দিচ্ছি। জনবহুল বাংলা‌দে‌শে বহু বেকারের কর্মসংস্থান সৃ‌ষ্টি ক‌রে‌ছে মোটরসাই‌কেল। ‌নি‌ষিদ্ধ না ক‌রে নিয়ন্ত্রণে নীতিমালা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT