1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

১৫ লাখ বিদেশী পর্যটক পাওয়ার আশা শ্রীলংকার

টুরিজম এন্ড হসপিটালিটি রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

আগামী বছর বিদেশী পর্যটকের সংখ্যা দ্বিগুণ হবে বলে আশা করছে শ্রীলংকা। পর্যটন খাতে ৫০০ কোটি ডলার বৈদেশিক মুদ্রা আয়ের লক্ষ্য দেশটির। দেশটির পর্যটনমন্ত্রী হ্যারিন ফার্নান্দো আশা প্রকাশ করেন, ২০২৩ সালে শ্রীলংকা ১৫ লাখ বিদেশী পর্যটক পাবে।

রয়টার্সের খবর অনুসারে, সাত দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয় পার করছে দ্বীপ দেশটি। বৈদেশিক মুদ্রার অভাবে ২ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশটি প্রয়োজন অনুযায়ী জ্বালানি, খাদ্য ও ওষুধ আমদানি করতে পারছে না। কভিডজনিত বিধিনিষেধের কারণে সমুদ্রসৈকত, প্রাচীন মন্দির ও সুগন্ধি চায়ের জন্য বিখ্যাত দেশটির পর্যটন খাতে বিপর্যস্ত অবস্থার সৃষ্টি হয়। অর্থনীতির পাশাপাশি রাজনৈতিক অস্থিরতাও দেশটির সংকট বাড়িয়ে তোলে। এ অবস্থায় পর্যটন খাতের হাত ধরে অর্থনীতি পুনরুদ্ধারের আশা দেখছে দক্ষিণ এশিয়ার দ্বীপ দেশটি।

কলম্বোয় পর্যটনমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমাদের অর্থনীতি পুনরুদ্ধারে পর্যটন খাত একটি বড় ভূমিকা পালন করতে পারে। আমরা এ লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছি। চলতি বছর সাড়ে সাত লাখ বিদেশী পর্যটক এবং এ খাত থেকে ২০০ কোটি ডলার আয় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

হ্যারিন ফার্নান্দো বলেন, পর্যটকের সংখ্যা বাড়ানোর লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আগামী বছর পর্যটকদের জন্য নতুন নতুন সুবিধা দেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT