সিলেটের গোলাপগঞ্জে ট্রাক ও দুটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রোববার বিকেল ৫টার দিকে উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কে হাজীপুর এওলাটিকর নামক স্থানে এই ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। নিহত রাশেদা বেগম (৪০) বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রামের ফারুক আহমদের স্ত্রী। তবে তাৎক্ষণিকভাবে অপর নিহত ব্যক্তির নাম জানা যায়নি।
জানা যায়, রোববার বিকেল ৫টার দিকে সিলেটগামী একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে অপর একটি সিএনজিচালিত অটোরিকশা সিলেট থেকে গোলাপগঞ্জগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এই ঘটনায় দুইজন ঘটনাস্থলেই মারা যান। এতে আরও ৩ জন আহত হয়েছেন।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাটি হেফাজতে নেওয়া হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
Leave a Reply