1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

বিমান বাহিনীর জন্য চীন থেকে কেনা ৭ বিমান দেশে এসেছে

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০

বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীন থেকে কেনা ৭টি কে-৮ডব্লিউ প্রশিক্ষণ বিমান দেশে পৌছেছে। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, চীন থেকে বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব বৈমানিক কর্তৃক সরাসরি ফেরী ফ্লাইটের মাধ্যমে গতকাল বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, চট্টগ্রামে অবতরন করে।

এই মিশনের নেতৃত্বে ছিলেন বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এ কে এম আব্দুর রাজ্জাক। বিমানগুলো জহুরুল হক ঘাঁটিতে অবতরনের পর বিমান বাহিনীর ঐতিহ্যগত রীতি মোতাবেক সেখানে অভ্যর্থনা জানানো হয়। এসময় বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এবং বিমান সদরের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসারগণসহ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এর এয়ার অধিনায়ক ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিমান বাহিনীতে বর্তমানে বিদ্যমান কে-৮ডব্লিউ প্রশিক্ষণ বিমানের সঙ্গে নতুন কেনা ৭টি বিমানের অন্তর্ভুক্তি বিমান বাহিনীর প্রশিক্ষণ সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT