সুস্থ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে ১৯ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক হাঁটা দিবস’ স্বীকৃতির দাবিতে দীর্ঘদিন থেকে কাজ করছে ‘হেল্প ফর ইউ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

সংগঠনটির সভাপতি জান্নাতুল মাওয়া রুমা বলেন, ‘বাঙালিরা অলস তা আমি মনে করি না। এ কারণে আমি ২০১৪ সালে ১১ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত নয় দিনে কলকাতা প্রেসক্লাব থেকে হেঁটে ঢাকা প্রেসক্লাব এসেছি। এ দিনগুলোতে তিনবার নদীপথ পার হতে হয়েছে।’
জান্নাতুল মাওয়া রুমা মানুষকে হাঁটার প্রতি আগ্রহী করে তুলতে স্কুলের শিক্ষার্থীদের দিয়ে দেশের সব কটি জেলায় ম্যারাথনের আয়োজন করতে চান। এ ছাড়া হাঁটাকে সবার কাছে জনপ্রিয় করতে ১৯ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক হাঁটা দিবস হিসেবে স্বীকৃতির জন্য জাতিসংঘের কাছে প্রস্তাব দেওয়ার কথাও তিনি বলেন।

১৯ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য ‘হেল্প ফর ইউ’ ইতোপূর্বে ঢাকা, চাঁদপুর ও নড়াইলসহ বিভিন্ন স্কুলে ম্যারাথন দৌড়ের আয়োজন করেছে। কয়েকটি স্কুলে শিক্ষার্থীদের হাঁটার জন্য কয়েকজন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে।
জান্নাতুল মাওয়া রুমা গতকাল তার ফেসবুক পেজে বলেন, প্রতিদিনের কাজের তালিকায় ৩০মিনিট হাঁটার জন্য সময় রাখুন।

শত শত দিবসের ভিড়ে সুস্থ, দীর্ঘ ও নিরোগ জীবনের জন্য হাটা দিবস স্বীকৃতির উদ্যোগ নেয়া প্রয়োজন। জান্নাতুল মাওয়া রুমার সঙ্গে কন্ঠ মিলিয়ে আমরাও বলতে চাই, ১৯ ফেব্রুয়ারি আন্তর্জাতিক হাটা দিবসের স্বীকৃতি ও ঘোষণার জন্য সরকারিভাবে উদ্যোগ নেয়া হোক।
ভালো কাজের খবর এভাবে ছড়িয়ে দিলে সফলতা অর্জনেও প্রতিবন্ধকতা সৃষ্টি হয় না। অনেক ধন্যবাদ।